1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়

গাইবান্ধা-৫ উপ নির্বাচনে রিপনের পক্ষে গণজোয়ার

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৮.৩৪ পিএম
  • ৩৮৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার গাইবান্ধা-৫ আসনে ১২ অক্টোবর উপ-নির্বাচন হবে। ইতিমধ্যেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার মনোনয়ন পেতে গণসংযোগ থেকে শুরু করে দলীয় হাই কমান্ডের সাথেও নিয়মিত যোগাযোগ করছেন প্রার্থীরা। এরই মধ্যে গাইবান্ধার (ফুলছড়ি-সাঘাটা) দুই উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য এবং ছাত্রলীগের সাবেক সভাপতি  মাহমুদ হাসান রিপনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। 

গাইবান্ধা-৫ উপ নির্বাচনে রিপনের পক্ষে গণজোয়ার
গাইবান্ধা-৫ উপ নির্বাচনে রিপনের পক্ষে গণজোয়ার

ফুলছড়ি-সাঘাটা দুই উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ্য প্রার্থী হিসাবে মাহমুদ হাসান রিপনের পক্ষে গণসংযোগ শুরু করেছেন। অন্য সকল প্রার্থীদের তুলনায় রিপনের পক্ষেই ভোটারদের সাড়া সবচে বেশি পাওয়া গেছে। 

সাঘাটা-ফুলছড়ি উপজেলার মোট ১৭টি ইউনিয়নের অধিকাংশ নেতাকর্মীই মাহমুদ হাসান রিপনের পক্ষে কাজ করছেন বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগের নেতারা। তারা বলেছেন, গাইবান্ধা ৫ আসনে যোগ্যতার বিচারে সবচে এগিয়ে রয়েছেন রিপন। তার পক্ষেই জনগণ স্বতস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাহমুদ হাসান রিপনকে নৌকার মনোনয়ন দিলে জয় সুনিশ্চিত। অনেক নেতাকর্মীরা বলছেন, মাহমুদ হাসান রিপন নৌকার মনোনয়ন পেলে কমপক্ষে ১ লাখ ভোটের ব্যবধানে নৌকা জয়ী হবে। কেননা, গত ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি এলাকার রাজনীতির সাথে সরাসরি জড়িত। কখনো তিনি রাজনীতির নামে নোংরামি করেননি। সাঘাটা ও ফুলছড়ি থেকে কেউ কোনো কাজে তার কাছে গেলে খালি হাতে ফিরেছেন, এমন নজিরও নেই। ঢাকায় গাইবান্ধার লোকজনের আশ্রয়স্থল হিসাবেই কাজ করে গেছেন রিপন। 

গাইবান্ধা-৫ উপ নির্বাচনে রিপনের পক্ষে গণজোয়ার
গাইবান্ধা-৫ উপ নির্বাচনে রিপনের পক্ষে গণজোয়ার

জনবান্ধন ও কর্মীবান্ধব নেতা হিসাবে ক্লিন ইমেজ ধরে রেখেছেন মাহমুদ হাসান রিপন। তাই গাইবান্ধা ৫ আসনের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা রিপনের পক্ষেই অবস্থান নিয়েছেন এবং তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে যোগ্যতার বিচার করে রিপনকেই গাইবান্ধা ৫ আসনে নৌকার মনোনয়ন দিবেন এমনটাই প্রত্যাশা করেন। 

এছাড়া গাইবান্ধা ৫ আসনে মাহমুদ হাসান রিপনের পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে এবং ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, যুবলীগ নেতা সুশীল চন্দ্র সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com