1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনের পালে হাওয়া

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১১.১৬ এএম
  • ২৬৪ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪৪.২৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৫ কর্মদিবস লেনদেন হয়েছে। আগের সপ্তাহে মাত্র ৩ কর্মদিবস লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ ৮৪ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪ হাজার ৯৫ কোটি ২২ লাখ ৫৮ হাজার টাকার বা ১৪৪.২৬ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১১৩ দশমিক ৬৪ পয়েন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৭ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ১৩ শতাংশ বেড়ে ২ হাজার ২৬৭ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৪.৩৩ পয়েন্ট বা ১ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১১৪টির। আর ৮৪টির দাম ছিল অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com