1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

দুবাইয়ে নেমেই আসিফের ছক্কা শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১.৫৫ পিএম
  • ২৬৩ Time View

দুবাইয়ে বইছে এখন সর্বোচ্চ তাপমাত্রা। আগামী কিছু দিনের মধ্যে কোনো ঝড়ের পূর্বাভাস নেই। তবে ২৭ আগস্ট থেকে দুবাই আর শারজাহর মাঠে ঝড়ো ব্যাটিংয়ের খবর সংবাদের শিরোনাম হতে পারে নিয়মিত। সেই ঝড়েরই যেন পূর্বাভাস দিলেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলী। দিনের শুরুতে হালকা গা গরমের পর ব্যাট-প্যাড হাতে সবার আগে নেটে এলেন আসিফ। সঙ্গে ছিলেন দলের সঙ্গে থাকা একজন থ্রোয়ার।

মাঠের সীমানা বরাবর দাঁড় করালেন চারজন ফিল্ডার। প্রথম বল থেকেই ছক্কার অনুশীলন শুরু করেন তিনি। আসিফের ক্ষিপ্র ব্যাটিংয়ে নিরাপদে ছিলেন না এশিয়া কাপ কাভার করতে দুবাইয়ে আসা সাংবাদিকরাও। একের পর এক বল আছড়ে পড়ছিল আসিফের দিকে তাক করা ক্যামেরার দিকে। টানা আধা ঘণ্টা ছক্কার অনুশীলন শেষে নেটের অপরপ্রান্তে গিয়ে সতীর্থ খুশদিল শাহর ব্যাটিং দেখেছেন আসিফ।

দুদিন আগেই এক সাক্ষাৎকারে আসিফ বলেছিলেন, ‘আমি যে পজিশনে ব্যাট করি, সেখানে সাধারণত ওভারে গড়ে ১০ রান করে দরকার হয়। এজন্য বিগ–হিটিং ব্যাটিংয়ের দরকার হয় এবং প্রচুর অনুশীলন করতে হয়। আমি সাধারণত প্রতিদিন ১০০–১৫০টি ছক্কা মারার অনুশীলন করি যেন ম্যাচে ৪–৫টি মারতে পারি।’

গত ২৩ আগস্ট দুবাইয়ে নেমে প্রথম দিনের অনুশীলনেই নিজের কথার যেন হাতে-নাতে প্রমাণ দিলেন আসিফ। সবকিছু ঠিক থাকলে ২৭ আগস্ট ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে আসিফের ছক্কার ঝড়।

আইসিসির একাডেমী মাঠে এদিন পাকিস্তান দলের সঙ্গে অনুশীলন করেছে আফগানিস্তানও। একই মাঠে অনুশীলন হলেও দুই ভাগ হয়ে নিজেদের পতাকা গেড়ে অনুশীলন চালিয়েছে দুই দল। প্রায় একই সময় আইসিসির একাডেমীতে আসে পাকিস্তান ও আফগানিস্তান। সে সময় দুই দলের ক্রিকেটারদের একই সঙ্গে নামাজ আদায় করতেও দেখা গেছে। এই নামাজে ইমামের দায়িত্বে ছিলেন পাকিস্তানের ব্যাটিং আইকন মোহাম্মদ রিজওয়ান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com