সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইয়াও ওয়েন–এর সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক ডিএসই লেনদেনে সর্বোচ্চ দর বৃদ্ধি এনার্জিপ্যাকের সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট মিলস হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৫ ভৈরবে পাদুকা কারখানায় আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নিজ হাতে রাস্তা পরিষ্কার ও ডাস্টবিন স্থাপন করলেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু

বিজয়নগরে টিভির শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৩৩ Time View

রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর পল্টন থানার বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টিভির শোরুমে আগুন লেগেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এরপর আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে এখন মোট ৮টি ইউনিট একযোগে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS