1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

ইউনিয়ন ক্যাপিটালের নতুন চেয়ারম্যান জি. এম. খুরশিদ আলম

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৬.৩৪ পিএম
  • ৩৪৭ Time View

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. জি. এম. খুরশিদ আলম।

ড. আলম ১৯৮১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ( প্রশাসন ) ক্যাডারের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে তিনি প্রাথমিকভাবে প্রেষণে বিশ্বব্যাংকে যোগদান করেন এবং পরবর্তীতে সরকারী চাকুরী থেকে পদত্যাগের পর সেই সংস্থায় অব্যাহত থাকেন, যেখানে তিনি আগস্ট ২০১২ সালে অবসর নেওয়ার আগপর্যন্ত সাউথ এশিয়া প্রাইভেট সেক্টর অ্যান্ড ফাইন্যান্স (এসএএসএফপি) বিভাগে সিনিয়র বেসরকারী খাত উন্নয়ন বিশেষজ্ঞ হিসাবে দায়িত্ব পালন করেন|

২১ অগাস্ট অনুষ্ঠিত ইউনিয়ন ক্যাপিটালের ২৯১ তম পরিচালনা পর্ষদের সভায় জি. এম. খুরশিদ আলম, পিএইচডি, প্রতিষ্ঠানটির নতুন চেয়াম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এর পরিচালনা পর্ষদের সভায় ইসি সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধিত্ব করছেন ।

এরআগে ড. জি.এম. খুরশীদ আলম ২০১৪ থেকে “দ্য পলিসি রিসার্চ ইনস্টিটিউশনস অফ বাংলাদেশ” (পিআরআই) এর অপারেশনস ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, মবিল-যমুনা লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালকের পদেও অধিষ্ঠিত আছেন।

ড. আলম ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম. এ সম্পন্ন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ এবং বি. এ (অনার্স) সম্পন্ন করেছেন।

এছাড়াও তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিশ্ব ব্যাংক থেকে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়েছেন।

অন্যদিকে, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (এইচআইআইডি) থেকে বেসরকারিকরণ এবং ব্যক্তিগত অংশগ্রহণের পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন এবং ইনস্টিটিউট ফর পাবলিক – প্রাইভেট পার্টনারশিপ, ওয়াশিংটন ডিসি, ইউএসএ থেকে পাবলিক – প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রশিক্ষণ নিয়েছেন |

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com