1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

অফিসের কাজ নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৫.৫১ পিএম
  • ২৪৯ Time View

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় একঘণ্টা কমিয়ে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত করা হয়েছে। এর ফলে সবাইকে এই সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকের কাজের পারফরমেন্স দেখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার (২৪) সবিচালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তির অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, অফিস সময়সূচি একঘণ্টা কম করায় বিদ্যুৎ সাশ্রয় হবে। এই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে আমন চাষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে সেচ প্রকল্প। তাতে আগামীতে খাদ্য ঘাটতি হবে না। অপ্রয়োজনে কেউ বিদ্যুৎ খরচ না করলে অফিস সময়সূচি একঘণ্টা এগিয়ে নিয়ে আসার পদক্ষেপ ফলপ্রসূ হবে বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আজকে থেকে অফিস শুরু করার ফলে কাজে কোনও সমস্যা হবে না। সবাই স্বতঃস্ফূর্তভাবেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের অফিস উপস্থিতিও ভালো ছিল সকাল থেকে। তবে সরকারের এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। আপাতত কয়েকটি দিন দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু বিদ্যুৎ সাশ্রয় করাই মূল উদ্দেশ্য।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com