1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

নতুন নিয়মে অফিস-আদালত শুরু

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১১.০৬ এএম
  • ২২৭ Time View

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস, আদালত, ব্যাংক নতুন সময়সূচিতে শুরু হয়েছে আজ।

সরকারি ও স্বায়ত্বশাসিত অফিসগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, ব্যাংকগুলো ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু রাখা হবে। তবে লেনদেন ৩টা পর্যন্ত। গত ২২ আগস্ট ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব সিদ্ধান্ত হয়।

এদিকে, উচ্চ আদালত এবং নিম্ন আদালতের জন্যও নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আজ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত হাইকোর্টের কার্যক্রম চলবে। তবে ১২টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

অফিসের সময় রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। বিরতি ১২টা ৪৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত। অধস্তন আদালতে রোববার থেকে বৃহস্পতিবার সাড়ে ৮টা থেকে আড়াইটা পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে ১২টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের জন্য অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়। এদিকে অফিস সময় কমানোর পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই দিন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com