রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর পুঁজিবাজার ইস্যুতে বিএসইসি-এডিবির বৈঠক সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নিউইয়‌র্কে অবস্থানরত ৮৩ ও ৮৫ গ্রু‌প সা‌র্কেল এর ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত   হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি তরুণদের ঈদ আনন্দ বাড়াচ্ছে ভিভো ওয়াই৩১ডি এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণী শাখার উদ্বোধন

পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৮১ Time View

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বক্তব্য অসাংবিধানিক উল্লেখ করে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ দেয়া সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ব্যাপারে তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানোর পর থেকে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে আমাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকি প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, আজ সকালে কল করে আমাকে বলা হয়, সমস্যার সমাধান করবি কি না? ‘আমি কিন্তু ডাইরেক্ট গুলি করে মাইরা ফালাই।’ আমি তার পরিচয় জানতে চাইলে তিনি উত্তরে বলেন, আমি গুলি কইরা মাইরা ফালাই এটাই আমার পরিচয়। তারপর আমি ফোন কল কেটে দেই। পরে একই ব্যক্তি আবারও আমাকে কল করে কোর্টের সামনে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।

জিডির বিষয়ে জানতে চাইলে এরশাদ হোসেন রাশেদ বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি নাম-পরিচয় জানতে পারিনি। আমি পররাষ্ট্রমন্ত্রীকে উকিল নোটিস পাঠিয়েছি এ জন্যই এই হত্যার হুমকি।

গেল বৃহস্পতিবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের একটি অংশ ব্যাপক বিতর্ক তৈরি করে। মন্ত্রী বলেছিলেন, ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজ অনেকের বক্তব্যতে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।

এরপর ২১ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন পররাষ্ট্রমন্ত্রীকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে মন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়।

নোটিশে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ সংবিধানে বলা হয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

নোটিশটি পাঠানোর পর ওইদিন আইনজীবী এরশাদ হোসেন রাশেদ বলেছিলেন, মন্ত্রীর বক্তব্য সার্বভৌমত্মকে আঘাত করেছে। তাই নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলেছি। অন্যথায় পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা মধ্যে গতকাল পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে, ভারতে গিয়ে এমন কথা বলিনি। এটা একটা ডাহা মিথ্যা কথা। নির্বাচন নিয়েও আমি কোনো কথা বলিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS