1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিতেও পরিবর্তন

  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৬.৩৭ পিএম
  • ২৮৫ Time View

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগামীকাল বুধবার থেকে আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ আগস্ট ২০২২ তারিখের স্মারক নং- ০৫.০০.০০০০.১৭৩.০৮.০০৪.১০-১৮২ এর নির্দেশনার অনুবর্তনে আগামী ২৪ আগস্ট হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী কার্যক্রম চলবে। আগের নিয়ম অনুযায়ী, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বিবেচনা করা হবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com