শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৮২ Time View

রাজধানীর গুলশান ও বনানীতে চলাচলকারী চক্রাকার বাসে ‘হাফ ভাড়া’ কার্যকরের দাবিতে সড়ক অবরোধ করেছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এ সময় বনানী থেকে গুলশান-২ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সোমবার (২২ আগস্ট) এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আজ সড়কে অবস্থান নেন তারা।

এ তথ্য নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, হাফ ভাড়ার দাবিতে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নিয়েছেন। আমরা তাদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও স্পটে এসেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার সড়কে চক্রাকার যেসব বাস চলাচল করে, সেগুলোতে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। অথচ প্রতিদিন প্রায় হাজার হাজার শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা। এই এলাকায় চলাচলকারী ‘গুলশান চাকা’ ও ‘ঢাকা চাকা’ বাস ছাড়া অন্য কোনও কোম্পানির বাস এই রুটে চলাচলও করে না। এতে শিক্ষার্থীরা কম ভাড়ায় যাতায়াত করতে পারে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS