1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

এ সপ্তাহের রাশিফল (২০-২৬ আগস্ট)

  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৮.৪৫ পিএম
  • ২৭৩ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): এ সপ্তাহে আপনাকে যথেষ্ট স্থির, ধীর হওয়া প্রয়োজন। অস্থিরতা নিয়ন্ত্রণ করতে  না পারলে আপনার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে। আর্থিক যোগসূত্র তৈরি হবে। পরিচিত পরিবেশে আপনার গুরুত্ব অনুধাবন করতে পারবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): কর্মচাঞ্চল্য বাড়বে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। অর্থ ও স্থাবর বিষয় নিয়ে সমস্যা হতে পারে। ব্যবসা বিশেষ সফলতা লাভের সম্ভাবনা কম। আপনার ক্যারিয়ারে নতুন সম্ভাবনা লাভের সম্ভাবনা আছে। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে। ভ্রমণ শুভ।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): নতুন কাজের প্রতি  আগ্রহ তৈরি হবে। অতীত কোনো স্মৃতি আপনাকে মোহিত করবে। মানসিক অস্থিরতার কারণে আপনার হাত থেকে অনেক ভালো কাজ হাতছাড়া হতে পারে। কাজের অনুকূল পরিবেশ পাবেন না। অনেকেই দূর ভ্রমণের সুযোগ পাবেন। কলহ, ঝগড়া, বিবাদ থেকে দূরে থাকাই শ্রেয় হবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): মানসিক বিষন্নতা বাড়তে পারে। আর্থিক যোগাযোগ শুভ। ব্যবসায়িক যোগাযোগে বাধাবিঘ্ন আসতে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। পেশাগত কাজে সফলতা লাভের সম্ভাবনা আছে। ভ্রমণ শুভ। রোমান্টিক সম্পর্কে আনন্দ পাবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): বিভিন্ন বিষয়ে সফলতা পাবেন। কর্মপরিবেশে আপনি প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন। আর্থিক বিষয় অগ্রগতি হবে। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো হবে। সাংগঠনিক কর্মতৎপরতা বাড়বে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ শুভ।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সন্দেহ প্রবণতা বাড়তে পারে। আর্থিক যোগাযোগ শুভ। নেতিবাচকতা থেকে দূরে থাকুন। শারীরিক বিষয় নিয়ে যত্নশীল হোন। আত্মীয়স্বজনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো রাখুন। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। রোমান্টিক সম্পর্ক উপভোগ করবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): মানসিক প্রশান্তি বজায় রাখুন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়তে পারে। মানসিক পরিশ্রমের পাশাপাশি শারীরিক পরিশ্রম বৃদ্ধি করুন। যানবাহন চলাচলে সতর্ক থাকুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি পাবে। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): রাগ, জেদ, ক্ষোভ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। স্পষ্ট কথা বলার জন্য ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আর্থিক বিষয়ে সমৃদ্ধ থাকবেন। তথ্য আদান-প্রদানে বিভ্রান্তি তৈরি হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। বিনোদনমূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। আর্থিক অনিশ্চিয়তা বাড়তে পারে। আত্মীয়স্বজনদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। সন্তানবিষয়ক দুশ্চিন্তা বাড়তে পারে। ভ্রমণ শুভ। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শারীরিক পরিশ্রম বাড়তে পারে। পারিবারিক বিষয় নিয়ে অশান্তি বাড়তে পারে। পেশাগত কাজে জটিলতা বাড়তে পারে। আর্থিক সংক্রান্ত বিষয় নিয়ে যত্নশীল হোন। মানসিক অস্থিরতার জন্য সফলতা বিঘ্নিত হতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): মানসিক প্রশান্তি বজায় রাখুন। পেশাগত কাজে সফলতা পাবেন। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। ভ্রমণজনিত জটিলতা বাড়তে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। ব্যতিক্রমধর্মী কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্ক শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। ভ্রমণ শুভ। রোমান্টিক সম্পর্ক শুভ।পেশাগত পরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক পরিবেশ ভালো যাবে। সফলতার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com