1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেলো মা-ছেলেসহ ৩ জনের

  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৭.১৪ পিএম
  • ২২২ Time View

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- এলখাল গ্রামের হোসনে আরা বেগম (৬০), তার ছেলে তারা মিয়া (৩০) ও নাতি রিফাত হোসেন (৮)।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাংগরা বাজার থানার এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে তারা মিয়ার ভাগিনা রিফাত বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের ওপর পড়ে। তার চিৎকার শুনে নানি হোসনে আরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যান। এ সময় মা ও ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। পরে এলাকাবাসী লাশ উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com