1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড

  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১০.৫৬ এএম
  • ১৭৫ Time View

সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বাজবল তত্ত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডিন এলগার। প্রধান কোচ মার্ক বাউচারের পাশাপাশি কথার লড়াইয়ে নেমেছিলেন সাউথ আফ্রিকার অধিনায়ক। বেন স্টোকস অবশ্য উড়িয়েই দিয়েছিলেন এলগারের মন্তব্য। তবে মাঠের ক্রিকেটে ইংল্যান্ডকে টেক্কা দিলো সফরকারী সাউথ আফ্রিকা। কাগিসো রাবাদা-অ্যানরিখ নরকিয়াদের আগুনে পেস বোলিংয়ে মাত্র তিনদিনেই শেষ হলো লর্ডস টেস্ট।

লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ১৬৫ রানের জবাব দিতে নেমে ৩২৬ রানে থামে সাউথ আফ্রিকা। সফরকারীদের চেয়ে ১৬১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশরা অল আউট হয় মাত্র ১৪৯ রানে। ব্যাটারদের ব্যর্থতায় ইনিংস ও ১২ রানে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড।

আগের দিনের ৭ উইকেটে ২৮৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই রাবাদাকে হারায় সাউথ আফ্রিকা। ম্যাথু পটসের বলে মিড অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে স্টুয়ার্ট ব্রডের হাতে ধরা পড়েন রাবাদা। ব্রডের দুর্দান্ত ক্যাচে দিনের শুরতেই ফিরে যেতে হয় ৩ রান করা এই বাঁহাতি এই ব্যাটার। এরপর অবশ্য দ্রুত রান তুলতে থাকেন নরকিয়া। তবে রাবাদার পর মার্কো জেনসেনের উইকেট হারায় সফরকারীরা।

দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির খুব কাছে গেলেই শেষ পর্যন্ত ৪৮ রানে ফিরে যেতে হয় তাকে। ব্রডের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে থাকা জ্যাক ক্রলির হাতে ক্যাচ দেন জেনসেন। এরপর অবশ্য খুব বেশি রান তুলতে পারেনি সাউথ আফ্রিকা। নরকিয়া ২৮ রানে অপরাজিত থাকলেও স্ট্রাইকে থাকা লুঙ্গি এনগিদি ফিরলে ৩২৬ রানে অল আউট হয় সফরকারীরা।

সাউথ আফ্রিকার চেয়ে ১৬১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই ক্রলিকে হারায় ইংল্যান্ড। কেশভ মহারাজের বলে সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ডানহাতি এই ব্যাটার। তৎক্ষণাৎ রিভিউ নিতে চাইলেও তাতে সায় দেননি নন স্ট্রাইকে থাকা অ্যালেক্স লিস। তাতে ১৩ রানে ফিরে যেতে হয় ক্রলিকে। প্রথম ইনিংসে দারুণ হাফ সেঞ্চুরি তুলে নেয়া ওলি পোপ এদিন ফিরেছেন দ্রুতই। ৪ রান করা পোপও লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন মহারাজের বলে।

জো রুট-জনি বেয়ারস্টোররা ছাড়া ছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ দিকে বেন স্টোকস ও ব্রড মিলে পঞ্চাশ পেরোনো জুটি গড়লেও ইনিংস হার এড়াতে পারেনি ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসন বোল্ড হয়ে ফিরলে ১৪৯ রানে অল আউট হওয়া ইংল্যান্ডের ইনিংস ও ১২ রানের হার নিশ্চিত হয়। সাউথ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে নরকিয়া তিনটি এবং দুটি করে উইকেট নিয়েছেন রাবাদা, মহারাজ এবং জেনসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com