1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা আজ

  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১০.৪৭ এএম
  • ২৩৩ Time View

গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে বাণিজ্য বিভাগে (‌‘সি’ ইউনিট) শিক্ষার্থী ভর্তির পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। এবার ‘সি’ ইউনিটের প্রায় তিন হাজার ৭০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৪২ হাজার ১১০ জন। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪ জন ভর্তিচ্ছু। এরমধ্যে ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় বসবেন ১৮ হাজার ২৫ জন ভর্তিচ্ছু।

শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীন পরীক্ষা নেওয়া হবে। ভর্তি কমিটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নাছিম আখতার বলেন, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ৪২ হাজার ১১০ জন। ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লা, রাঙামাটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি করে উপকেন্দ্র রয়েছে। ওয়েবসাইটে আসন-বিন্যাস প্রকাশিত হয়েছে।’

পরীক্ষার সমন্বয়কারী ও জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, ‘১৮ হাজার ২৫ জন শিক্ষার্থী ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন৷ যা মোট আবেদনকারীর প্রায় ৪৩ শতাংশ। পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক নজর রাখা, অসদুপায় অবলম্বন এড়াতে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখা, সন্দেহজনক হলে চেক করাসহ বেশ কিছু বিষয়ে অবগত করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে ৩০ জুলাই ‘এ’ ও ১৩ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি ইউনিটের ফলাফলই ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com