1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

জয় দিয়ে সিরিজ শুরু ক্যারিবিয়ানদের

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৬.৪৭ পিএম
  • ২১৯ Time View

সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে আলজারি জোসেফ ও আকিল হোসেইনের দারুণ বোলিং, তাপর শামরাহ ব্রুকস ও নিকোলাস পুরানের দায়িত্বশীল ইনিংসে এই জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে ১৯০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্রুকসের হাফ সেঞ্চুরিতে ৩৯ ওভারেই লক্ষ্য তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ২.৫ ওভারেই উদ্বোধনী জুটি ভাঙে ওয়েস্ট ইন্ডিজের। ৯ বলে ৬ রান করে ট্রেন্ট বোল্টের বলে ফিরে যান কাইল মেয়ার্স। আরেক ওপেনার শাই হোপ ফিরে যান ছয় ওভারের মধ্যেই।

২৪ বলে ২৬ রান করা হোপকে ফেরান আরেক অভিজ্ঞ পেসার টিম সাউদি। ৩৭ রানে দুই উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেন ব্রুকস এবং কেসি কার্টি। এই জুটি দলের রানের খাতায় যোগ করে আরও ৩৭ রান।

ব্যক্তিগত ১১ রানে ব্যাটিংয়ের সময় কার্টিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মিচেল স্যান্টনার। তারপর পুরান এবং ব্রুকস মিলে আবারও প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। এই জুটি তোলে আরও ৭৫ রান। ৪৭ বলে ২৮ রানে সাউদির বলে পুরান ফিরে গেলে আবারও বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। আরেক প্রান্তে দেখেশুনে খেলে বিপর্যয় সামাল দেন ব্রুকস। হাফ সেঞ্চুরি করার বেশ কিছুক্ষণ পর বোল্টের বলে তিনি যখন বোল্ড হন, তখন তার নামের পাশে থাকে ৭৯ রান।

৯১ বলে খেলা এই ইনিংসে ছিল নয়টি চার ও একটি ছক্কার মার। ওয়েস্ট ইন্ডিজকে জয়ের বন্দরে পৌঁছে দেন জার্মেইন ব্ল্যাকউড (১২*) এবং জেসন হোল্ডার (১৩*)। ১১ ওভার হাতে রেখে জয় নিশ্চিত করেন তারা।

এর আগে নিউজিল্যান্ডের হয়ে ৮ ব্যাটার দুই অঙ্কের রান করলেও কার্যকরী ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩১ রান আসে মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। এর আগে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে দলটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com