1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১১.৩৬ এএম
  • ২২২ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে টাকার অংকে লেনদেনেও ইতিবাচক প্রভাব রয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে ৫.৬১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৪৬ কোটি ২৩ লাখ  ৬১ হাজার  টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৯৬ কোটি ১ লাখ ৩১ হাজার  টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫০ কোটি ২২ লাখ ২৯ হাজার টাকা গড় লেনদেন বেড়েছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মাত্র ৩ কর্মদিবস লেনদেন হওয়ায় কমেছে সার্বিক লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ ৮৪ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৪ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৪৫ কোটি ৩৪ লাখ ৪১ হাজার টাকার বা ২০.৮০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯২ দশমিক ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৫১ শতাংশ বেড়ে ৬ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৫ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে ২ হাজার ২২০ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০.৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৫৭টির, কমেছে ৪২টির। আর ৮৯টির দাম ছিল অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com