1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

টিকা গ্রহণে কক্সবাজারে প্রথম স্থানে উখিয়া

  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ২.২৬ পিএম
  • ৩৯০ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া:প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিনামূল্যে দেওয়া ভ্যাকসিন গ্রহণে কক্সবাজার জেলার সর্বোচ্চ সংখ্যক টিকা গ্রহণ করেছে উখিয়া উপজেলার ৫৫শতাংশ জনসাধারণ। শনিবার(১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টিকাদান কার্যক্রম শুরু হতে ১৫জানুয়ারি পর্যন্ত উখিয়া উপজেলায় ভ্যাকসিন এর প্রথম ডোজ নিয়েছেন ৭১হাজার ৮৪৮ জন। যা কক্সবাজার জেলার সর্বোচ্চ সংখ্যক টিকা গ্রহণকারীর মধ্যে প্রথম স্থানে রয়েছে।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ নিয়ম অনুযায়ী ভ্যাকসিন পাওয়ার জন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে আসছে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা যায়। তাছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফাইজার’র টিকা গ্রহণ করতে দেখা যায়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন,” কক্সবাজার জেলার ৮টি উপজেলার মধ্যে সর্বোচ্চ টিকা গ্রহণকারী উপজেলা হিসেবে উখিয়া উপজেলা প্রথম স্থানে রয়েছে। এ পর্যন্ত মোট জনগোষ্ঠীর ৫৫শতাংশ ভ্যাকসিন গ্রহণ করেছে। জনসাধারণকে আরও উদ্ধুদ্ধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। 
ইউএনও আরও বলেন,”করোনার ৩য় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। সংক্রমণ রোধে বিনামূল্যে ভ্যাকসিন গ্রহণ করে নিজেদের ও সমাজের সকলকে নিরাপদ রাখার অনুরোধ করছি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com