1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ধারাভাষ্য থেকে অবসরে ইয়ান চ্যাপেল

  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ১০.৫০ এএম
  • ১৭৮ Time View

ধারাভাষ্যকে বিদায় বলছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং অভিজ্ঞ ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল। ধারাভাষ্যের ক্যারিয়ার শুরু করার প্রায় ৪৩ বছর পর চূড়ান্ত অবসরের চিন্তা করছেন এই অস্ট্রেলিয়ান।

তার অবসর ভাবনার সংবাদটি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড। এ ছাড়া ইংল্যান্ডের ডেইলি মেইল এবং দেশটির অন্যান্য শীর্ষস্থানীয় গণমাধ্যমও ধারাভাষ্য থেকে তার বিদায়ের কথা নিশ্চিত করেছে।

১৯৬৪ সাল থেকে ১৯৮০ পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলেছেন চ্যাপেল। দেশটির হয়ে ৭৫টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে খেলেন তিনি। টেস্টে করেন পাঁচ হাজার ৩৪৫ রান এবং ওয়ানডেতে তার ব্যাটে আসে ৬৭৩ রান। অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়ার সৌভাগ্যও হয়েছে তার। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩০টি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে ১৯৮০ সালে ধারাভাষ্য দেয়া শুরু করেন এই অস্ট্রেলিয়ান।

১৯৮১ সালের দিকে চ্যানেল নাইনের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে চুক্তি করেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে এবিসিতে ক্রীড়া সাংবাদিকের ভূমিকায়ও দেখা যায় তাকে। একইসঙ্গে সেখানকার ধারাভাষ্যকারও ছিলেন তিনি।

ধারাভাষ্যকার থেকে বিদায়ের সাথে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর মিল খুঁজে পেয়ে চ্যাপেল বলেন, ‘আমার ওই দিনের কথা মনে পড়ে, যখন আমি বুঝেছিলাম যথেষ্ট ক্রিকেট খেলে ফেলেছি। আমি ঘড়ির দিকে তাকালাম, সময়টা ছিল ৫টা ১১ মিনিট এবং ওই সময় ভাবলাম আমাকে বিদায় নিতে হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com