শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ ভিভো ওয়াই৩১ডিঃ চলবে বিরতিহীন গেমিং ও মাল্টিটাস্কিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের   আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান

বিআরটিএ-র অভিযান: ৭৭টি বাসের বিপরীতে ৩ লক্ষ ৭ হাজার টাকা জরিমান আদায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৭০ Time View

ঢাকা, ১৪ আগাস্ট 2022: অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে আজ ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১০টি স্পটে বিআরটিএ-র ১০টি ভ্রাম্যমাণ আদালত ৩৩টি বাসের বিপরীতে ১ লক্ষ ৭২ হাজার টাকা জরিমানা করেছে।

এছাড়া রুটভায়েলেশন, হাইড্রোলিক হর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৭৭টি বাসের বিপরীতে ৭৭টি মামলায় ৩,০৭,০০০.০০ (তিন লক্ষ সাত হাজার) টাকা জরিমানা আদায় ও রুট পারমিট না থাকায় ০১ (এক) টি বাসকে ডাম্পিং করা হয়।

বিআরটিএ-র চেয়ারম্যান জনাব নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট)- জনাব মোঃ আজিজুল ইসলাম এবং উপপরিচালক (এনফোর্সমেন্ট)- জনাব মোঃ হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তদারকি করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS