1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আইপিএল চলাকালে টেলরকে থাপ্পড়ের অভিযোগ

  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ১০.৪৩ এএম
  • ১৫২ Time View

চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে রস টেলরের আত্মজীবনী গ্রন্থ ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’। সেখানে নিজের জীবনের উল্লেখযোগ্য সব তথ্য তুলে ধরেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার। সেখানে রয়েছে বেশ কিছু বিস্ফোরক তথ্যও।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে ২০১১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি ঘটনা নিয়ে। সেবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় তাকে থাপ্পড় মেরেছিলেন দলটির এক মালিক। সেখানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক ও প্রধান কোচের দায়িত্ব পালন করা শেন ওয়ার্নও।

এ প্রসঙ্গে নিজের আত্মজীবনীতে টেলর লিখেন, ‘আমরা ১৯৫ রান তাড়া করছিলাম। আমি এলবিডব্লিউ হয়ে শূন্য রান করে ফিরেছিলাম এবং আমরা জয়ের কাছাকাছিও যেতে পারিনি। ম্যাচ শেষে টিম, সাপোর্ট স্টাফ এবং ম্যানেজমেন্ট হোটেলের উপরের তলায় একটি বারে ছিল। লিজ হার্লি, ওয়ার্নিও সেখানেও ছিল।’

থাপ্পড়ের ঘটনা বর্ণনা করে টেলর লিখেছেন, ‘রয়্যালসের মালিকদের একজন আমাকে বলেছিলেন, ‘রস, ডাক মারার জন্য আমরা আপনাকে এক মিলিয়ন ডলার দেইনি।’ এরপরই তিনি আমার মুখে তিন বা চার বার চড় মেরেছিলেন। তিনি হাসছিলেন এবং থাপ্পড় বেশ জোরে ছিল না। কিন্তু আমার মনে হয় না এটা অভিনয় ছিল। এই পরিস্থিতিতে আমি এটাকে ইস্যু করতে চাচ্ছিলাম না। তবে পেশাদার ক্রীড়া পরিবেশে এমনটা ঘটবে আমি কল্পনাও করিনি।’

২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন টেলর। এরপর ২০১০ সাল পর্যন্ত দলটির হয়ে খেলেছেন তিনি। এরপর আইপিএলের নিলাম থেকে ১ মিলিয়ন ডলারে টেলরকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। অবশ্য সেবার বেঙ্গালুরুতেই থাকতে চেয়েছিলেন তিনি। রয়্যালসের হয়ে অবশ্য প্রথম মৌসুমটি ভালো যায়নি এই কিউই ব্যাটারের। সেবার ১২ ম্যাচে তার ব্যাট থেকে আসে মোটে ১৮১ রান। এই মৌসুমের পর তিনি দল ছেড়ে যোগ দেন দিল্লি ডেয়ার ডেভিলসে। এরপর খেলেছেন পুনে ওয়ারিয়র্সেও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com