1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

বিধি-নিষেধ মেনে গণপরিবহন চলবে আজ

  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ৮.৩৩ এএম
  • ৪৮০ Time View

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে আজ শনিবার থেকে পরিবর্তিত নিয়মে চলবে গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে যত সিট ততজন যাত্রী নিয়ে চলবে বাস। তবে কোনোভাবেই বাসে দাঁড়িয়ে যাত্রী বহন করা যাবে না। লঞ্চ ও ট্রেন অর্ধেক আসন খালি রেখে চলবে। সবাইকে মাস্ক পরতে হবে। বাসে স্যানিটাইজার রাখতে হবে। করোনা টিকার সনদ ছাড়া বাস চালাতে পারবেন না চালক ও শ্রমিকরা।

রেল সচিব ড. হুমায়ুন কবির বলেন, সরকারি নির্দেশনা মেনে শনিবার থেকে অর্ধেক সিট খালি রেখে ট্রেন যাত্রী পরিবহন করবে।

বিআইডাব্লিউটিএ সূত্র বলছে, লঞ্চ অর্ধেক আসন খালি রেখে যাতায়াত করলেও ভাড়া বাড়বে না।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সবকিছু খোলা রেখে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চালালে গণপরিবহনে সংকট তৈরি হবে। যাত্রীরা বাস পাবে না। বিআরটিএর চেয়ারম্যান মৌখিকভাবে ‘যত সিট তত যাত্রী’ নিয়ে বাস চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে। গত বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশবাসীকে এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। এসব বিধিনিষেধের মধ্যে রয়েছে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখা অন্যতম। গণপরিবহনে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণের বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক দিনে রোগী বেড়েছে ১ হাজার ১৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা) শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৭৮ জন এবং মৃত্যু হয় ৬ জনের। গত বছরের ২৬ আগস্ট এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল ৪ হাজার ৬৯৮ জন। অর্থাৎ সাড়ে ৫ মাস পর আবারও রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়াল। এর আগের দিন বৃহস্পতিবার ৩ হাজার ৩৫৯ জন শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয় ১২ জনের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com