1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সোহানকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বিসিবি

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৪.৫৪ পিএম
  • ১২৭ Time View

আঙুলের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির পরই দেশে ফেরেন নুরুল হাসান সোহান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল সেরে উঠতে ৩ সপ্তাহ লাগবে এই উইকেট রক্ষক ব্যাটারের। এবার জানা গেল এই ক্রিকেটারকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বিসিবি।

আপাতত ভিসার জন্য অপেক্ষায় আছেন সোহান। ভিসা পেলেই সিঙ্গাপুর উড়াল দেবেন তিনি। সাথে যাবেন বিসিবির প্রধাণ চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সেখানে র‍্যাফেলস হাসপাতালে চিকিৎসকক দেখানো হবে। এরপর বোঝা যাবে আঙুলের অবস্থা কোন পর্যায়ে।

১ আগস্ট দেশে ফেরার পর বৃহস্পতিবার (৪ আগস্ট) সোহান। মিরপুরে এসেছিলেন। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘সিঙ্গাপুর যাব। ভিসা প্রসেসিং চলছে। অপারেশন না লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হব।’

বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চোধুরীও তার সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন। অস্ত্রোপচার বিষয়ে তিন জানান, এখনো নিশ্চিত না লাগবে কী লাগবে না। একেক চিকিৎসক একেক কথা বলছেন।

দেবাশীষ বলেন, ‘আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ না। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি।’

রোববার হারারে স্পোর্টস গ্রাউন্ডে টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পান সোহান। পেসার হাসান মাহমুদের বল তার তর্জনীতে আঘাত করে। ম্যাচের পর আঙুলে এক্স-রে করানো হয়। সেখানে তার চিড় ধরা পড়ে। সুস্থ হতে তিন সপ্তাহ লাগতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com