1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে উত্তরা ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ব্যাংক এশিয়া প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান নবীনগরে র‍্যাবের উপর হামলা-কান ধরানোর ঘটনায় নারীসহ ৫জন গ্রেফতার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৪.৪৪ পিএম
  • ৯২ Time View
dse

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৯০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫ কোটি ১৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ১ হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ২৬৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৮ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com