1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

রামেকে করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১২.০৩ পিএম
  • ১৪০ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনজন মারা গেছেন। বুধবার (০৩ আগস্ট) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মারা যাওয়া তিনজন হলেন- রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার ফিরোজা বেগম (৯২), চাঁপাইনবাবগঞ্জ সদরের সুরাতুন নেসা (৯০) ও নওগাঁর রাণীনগরের আব্দুল গাফফার (৬০)। এদের মধ্যে ফিরোজা বেগম ও সুরাতুন নেসা করোনা সংক্রমণে মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আব্দুল গাফফার।

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আব্দুল গাফফার ২১ দিন চিকিৎসাধীন ছিলেন। এছাড়া করোনা সংক্রমণ নিয়ে সুরাতুন নেসা ৪ দিন এবং ফিরোজা বেগম ২ দিন চিকিৎসাধীন ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ২ জন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১ জন রোগী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

পরিচালক আরও জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১১ জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ভর্তি অন্য ১ জন করোনা নেগেটিভ।

এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান ৪ জন রোগী। গত এক দিনে হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই। এর আগে বুধবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ৫টিতে করোনা ধরা পড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com