1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

র‍্যাঙ্কিংয়ে বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সূর্যকুমার

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১০.২৭ এএম
  • ১৩১ Time View

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন ভারতের ব্যাটার সূর্য কুমার যাদব ও দক্ষিন আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি। তিন ধাপ উন্নতি করে দুই নম্বরে উঠে এসেছেন তিনি। এক নম্বরে থাকা বাবর আজমের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্টে পিছিয়ে আছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করছেন যাদব। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৪ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ভারতীয় এই ব্যাটার। তিন ম্যাচ মিলিয়ে তার নামের পাশে রয়েছে ১১১ রান।

শামসি গত বছরের প্রায় পুরোটাই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার ছিলেন। যদিও এ বছর তিনি নেমে গিয়েছিলেন তিন নম্বরে। এবার এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন প্রোটিয়া এই স্পিনার। যদিও শীর্ষে থাকা জস হ্যাজেলউডের সঙ্গে তার ব্যবধান এখনও ৬৪ রেটিং পয়েন্টের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৮ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে শেষ ম্যাচে ২৪ রানে ৫ উইকেট শিকার করে সাউথ আফ্রিকাকে সিরিজ জিততে সাহায্য করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর তার নামের পাশে যোগ হয়েছে ১৯ রেটিং পয়েন্ট।

উন্নতি হয়েছে লিটন দাস, হ্যানরিক ক্লাসেন ও ঋষভ পান্তেরও। আফিফ হোসেন ধ্রুব ৪ ধাপ এগিয়েছেন। তার অবস্থান এখন ৫৪তম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ১০, ৩০ ও অপরাজিত ৩৯ রানের ইনিংসে এই উন্নতি হয়েছে তার। এক ধাপ উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের তিনি আছেন ৪২ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়েছেন নাসুম আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এক ওভারেই ৩৪ রান খরচা করেছিলেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি আছেন ৩১তম স্থানে। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com