1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

মাশরাফি-মরগানদের সঙ্গে খেলবেন সৌরভ

  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৬.২৩ পিএম
  • ১৮২ Time View

লিজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় আসরে খেলার জন্য তারকা বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্যে আছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি সৌরভ গাঙ্গুলিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন ভারতের সাবেক অধিনায়ক নিজেই। লিজেন্ডস ক্রিকেট লিগে সৌরভ খেলবেন মূলত ভারতের স্বাধীনতার ৭৫ বার্ষিকী উপলক্ষে এবং নারীর ক্ষমতায়নের প্রচারণার জন্য।

ভারতের মাটিতে হতে যাওয়া এই লিগে খেলবেন বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। এ ছাড়া দীনেশ রামদিন, রস টেলর ও ইয়ন মরগানের খেলার কথা রয়েছে টুর্নামেন্টটিতে।

এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন, পেসার মিচেল জনসন ও ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ম্যাট প্রায়রও। আবারও ২২ গজে খেলতে দেখা যাবে ব্রেট লি, ইউসুফ পাঠান, জাগিন্দার শর্মা, লিয়াম প্লাঙ্কেট, মন্টি পানেসার, প্রভিন তাম্বে, নোমান ওঝা, স্টুয়ার্ট বিনি ও আসগর আফগানকে। তাছাড়া বিরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, মিসবাহ-উল-হক, জন্টি রোডসদের লিজেন্ডস লিগের আগের আসরের মতো এবারও খেলতে দেখা যাবে।

লিজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম আসরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নামি দামি ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন। তারা তিনটি দলের হয়ে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ইন্ডিয়া লিজেন্ডস, এশিয়া লিজেন্ডস ও রেস্ট অব দ্য ওয়ার্ল্ড নামে তিনটি দল ছিল। এর মাঝে ইন্ডিয়া লিজেন্ডসকে মোহাম্মদ কাইফ, এশিয়া লিজেন্ডসকে মিসবাহ এবং রেস্ট অব দ্য ওয়ার্ল্ডকে ড্যারেন স্যামি নেতৃত্ব দেন, ফাইনালে মিসবাহদের হারিয়ে শিরোপা জিতে নেয় স্যামির রেস্ট অব দ্য ওয়ার্ল্ড।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম। আর শেষ হবে ৮ অক্টোবর। এবারের আসরে চারটি দল অংশ নেয়ার কথা রয়েছে। যদিও সাবেক ক্রিকেটারদের মধ্যে কারা কোন দলের হয়ে খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com