শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র অনিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১০৫ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র অনিক নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে।

আজ রোববার (৩১ জুলাই) দুপুর ১ টার দিকে চরবাড়িয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড লাভু মিয়ার ইটভাঁটা সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।

চরবাড়িয়া ইউনিয়নের চর উলালগুনী ৫ নং ওয়ার্ড কায়েস মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও মোঃ বাবুল হাওলাদারের ছেলে মহাবাজ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র অনিক।

বিষয়টি কাউনিয়া থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করেন।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন – নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাত জামান, এসআই আঃ হাই, ও কাউনিয়া থানার এএসআই প্রশান্ত, সিটিএসবি এএসআই নাসির ও কোস্ট গার্ডের সদস্যরা। 

উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS