1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

মোসাদ্দেকের ৫ উইকেট, দিশেহারা জিম্বাবুয়ে

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৬.১০ পিএম
  • ১৪৬ Time View

মোসাদ্দেক হোসেন সৈকতের জাদুকরি বোলিংয়ে নাকাল জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন তিনি, এরপর নিজের কোটার বাকি ৩ ওভারে আরও ৩ উইকেট তুলে নেন এই স্পিনার। ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে এটি যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং।

ইনিংসের প্রথম বলেই স্বাগতিক ওপেনার রেজি চাকাভাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন মোসাদ্দেক। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ওভারের শেষ বলে আগের ম্যাচে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করা মাধেভেরেকে মাত্র ৪ রানেই রুখে দিয়েছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। মোসাদ্দেকের অফ স্টাম্পের বেশ বাইরের বল নিয়ন্ত্রণহীনভাবে খেলতে গিয়ে কাভার পয়েন্টে মেহেদী হাসানের হাতে ধরা পড়েন মাধেভেরে।

নিজের দ্বিতীয় ওভারে ফের মোসাদ্দেকের ঘূর্ণিতে পথ হারায় জিম্বাবুয়ে। ওভারের তৃতীয় বলে স্বাগতিক অধিনায়ক ক্রেইগ এরভিনকে মাত্র ১ রানে সাজঘরের পথ চেনান তিনি। নিজের তৃতীয় ওভারে অভিজ্ঞ উইলিয়ামসকেও (৭ বলে ৮) নিজের শিকার বানিয়েছেন এই স্পিনার। আর মোসাদ্দেকের কোটার শেষ ওভারে তাকে হাঁটু গেঁড়ে স্লগ সুইপ করতে গিয়ে সীমানায় হাসান মাহমুদের তালুবন্দি হন মিল্টন শুম্বা (৮ বলে ৩)।

ইলিয়াস সানি, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানের পর চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন মোসাদ্দেক। বাংলাদেশের ডানহাতি স্পিনারদের মধ্যে টি-টোয়েন্টিতে এখন মোসাদ্দেকের বোলিং পরিসংখ্যানই সেরা, আগের সেরা ছিল মাহমুদউল্লাহর ১০ রানে ৩ উইকেট।

উল্লেখ্য, অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি নুরুল হাসান সোহানের। রোববার (৩১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ এরভিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com