1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

ভারতের দল ঘোষণা কোহলিকে ছাড়াই

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১২.৫০ পিএম
  • ১২৮ Time View

লম্বা সময় ধরেই ব্যাট হাতে নেই বিরাট কোহলি। ব্যর্থতার বলয় যেন কিছুতেই ভাঙতে পারছেন না সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। কদিন আগে গুঞ্জন উঠে কোহলিকে ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে সফরে পাঠাতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকরা। তবে ভারতের সংবাদমাধ্যমগুলোর এমন খবরের সত্যতা মেলেনি।

সিরিজ শুরুর প্রায় ২০ দিন বাকি থাকলেও জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে রাখা হয়নি কোহলিকে। শিখর ধাওয়ানকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার এবং কুলদীপ যাদব। কোহলির পাশাপাশি জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেয়া হয়েছে রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটারদের। করোনা থেকে মুক্ত হলেও জিম্বাবুয়েতে রাখা হয়নি লোকেশ রাহুল। কোভিড পজিটিভ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজে খেলা হয়নি তার।

জানা গিয়েছিল এশিয়া কাপের প্রস্তুতি নিতে পুরোদমে ফিট হয়ে জিম্বাবুয়েতে খেলবেন রাহুল। তবে সিকান্দার রাজাদের বিপক্ষেও খেলা হচ্ছে না ডানহাতি এই ব্যাটারের। তাতে আইপিএলের পর থেকে মাঠের বাইরে থাকা রাহুলকে খেলায় ফিরতে আরও খানিকটা অপেক্ষা করতে হবে। গেল কয়েক মাসে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেললেও কোনো স্কোয়াডেই ছিলেন না ওয়াশিংটন। কদিন আগে ইংলিশ কাউন্টিতে দারুণ বোলিং করা এই অফ স্পিনারকে জিম্বাবুয়ে সফরে যুক্ত করেছে ভারত। ফেরানো হয়েছে কুলদীপকেও।

এ ছাড়া লম্বা সময় পর ভারতের স্কোয়াডে ফিরেছেন চাহার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে চোটে পড়েছিলেন ডানহাতি এই পেসার। ফলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল খেলা হয়নি তার। চোট থেকে সেরে উঠতে না পারায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকলেও জিম্বাবুয়ে সফর দিয়ে মাঠের ক্রিকেটে ফিরছেন চাহার।

ভারতের স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান হিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেষ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং দীপক চাহার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com