1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

ক্যাপিটেকের ২ ফান্ডের ১৫% ও ১২.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৭.২০ পিএম
  • ১৪৩ Time View

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দুটি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ড দুটির মধ্যে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড থেকে ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্য ১৫% নগদ লভ্যাংশ দেবে। অন্যদিকে ক্যাপিটেক পদ্মা পি. এফ. শারিয়াহ ইউনিট ফান্ড দেবে ১২.৫০% নগদ লভ্যাংশ। বিগত অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশের হার যথাক্রমে ১৫% এবং ৭% ছিল।

ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড এর ৩০ জুন ২০২২ তারিখে শেষ হওয়া অর্থ বছরের জন্য ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.৯২ টাকা, এনএভি (মার্কেট প্রাইস) ১২.৮৫ টাকা, এনএভি (কস্ট প্রাইস) ১২.৪৭ টাকা যা আগের বছরের একই সময়ের জন্য যথাক্রমে ২.১০ টাকা, ১২.৩৭ টাকা এবং ১২.০৪ টাকা ছিল।

ক্যাপিটেক পদ্মা পি. এফ. শারিয়াহ ইউনিট ফান্ড এর ৩০ জুন ২০২২ তারিখে শেষ হওয়া অর্থ বছরের জন্য ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.৭৩ টাকা, এনএভি (মার্কেট প্রাইস) ১২.১৯ টাকা, এনএভি (কস্ট প্রাইস) ১২.২৮ টাকা যা আগের বছরের একই সময়ের জন্য যথাক্রমে ০.৭২ টাকা, ১০.৮১ টাকা এবং ১১.৫৯ টাকা ছিল। এক্ষেত্রে আগের অর্থবছরের তুলনায় ইপিইউ ২৪০% বৃদ্ধি পেয়েছে।

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের একজন কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় যে, কোম্পানির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা হাসান রহমান তার টিম সহ সম্পূর্ণ দক্ষতার সাথে এবং কার্যকরভাবে তহবিল পরিচালনার নতুন ধারণা এবং উপায় উদ্ভাবনের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। ফলস্বরূপ, কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য আর্থিক বাজারের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও ক্যাপিটেক তাদের ইউনিটহোল্ডারদের বিনিয়োগের সর্বোচ্চ রিটার্ন প্রদান করে আসছে। এছাড়া তারা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে নগদ লভ্যাংশ প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com