1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

হকি টুর্নামেন্টের টাইটেল স্পন্সরে এআইবিএল

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫.৩৮ পিএম
  • ১৯৯ Time View

দেশের ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। এতে ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা ২০২২’ শিরোনামে এই টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।চুক্তিতে টাইটেল স্পন্সর হিসেবে ১ কোটি ৫০ লক্ষ টাকা দেবে এআইবিএল।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর এক হলে উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এই সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হকি ফেডারেশনের সভাপতির নিকট টাইটেল স্পন্সরশিপের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com