1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

পুঁজিবাজারের উন্নয়নে সব বাধা প্রতিহতের দৃঢ় প্রত্যয় বিএসইসির চেয়ারম্যানের

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ২.৩২ পিএম
  • ৫১৫ Time View

পুঁজিবাজারের উন্নয়ন ও দেশের অর্থনীতিতে অবদান বাড়ানোর পথে কোনো বাধা থাকলে তা প্রতিহত করে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ডিএসইর নিকুঞ্জ কার্যালয়ে বেক্সিমকো সুকুক বন্ডের লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসইসির চেয়ারম্যান বলেন, নতুন পণ্য বাজারে এনে বাজারকে আরও বেশি সমৃদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে বিএসইসি। বেক্সিমকো সুকুক বন্ডের মাধ্যমে সেই চেষ্টা আরও একধাপ এগিয়ে গেল। এভাবেই বাজার লংটার্মের দিকে এগিয়ে যাবে। আমরা শুরু থেকে বাজারে পণ্য ডারভাইসিফাই করার কথা বলে আসছি। বেক্সিমকো সুকুকের মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এতে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ডিএসইর এমডি তারিক আমিন ভূঁইয়া।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানটি বাজার বন্ড ইস্যু করে ৩ হাজার কোটি টাকা উত্তোলন করেছে। গত বছরের ডিসেম্বর মাসে টাকা উত্তোলনের সব প্রক্রিয়া সম্পন্ন করে কোম্পানিটি। সুদবিহীন সুকুক বন্ডের এই ৩ হাজার কোটি টাকা দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা ও লাঠশালার চরে এক হাজার একর জমির ওপর ২০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আরও ৩০ মেগাওয়াটের করতোয়া সোলার লিমিটেড বিদ্যুৎকেন্দ্র করবে বেক্সিমকো লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com