1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :

সোনারবাংলা ইন্স্যুরেন্স দর বাড়ার শীর্ষে

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৪.৩৯ পিএম
  • ৯৬ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩৫৮ বারে ১ লাখ ৭৩ হাজার ১১৩টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ কোম্পানিটির দর ৯০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, গ্লোবাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com