শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার ২৫ ভাগ কমানোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৭১ Time View

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসে জ্বালানি ও বিদ্যুতের ব্যবহার কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ ও জ্বালানির ব্যবহার ২০ শতাংশ কমাতে বলা হয়েছে।

রোববার (২৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) অধ্যাপক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি বিবেচনায় মাউশির অধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয় করতে হবে। সে লক্ষ্যে নতুন করে ৫ দফা নির্দেশনা অনুসরণ করতে বলা হলো।

এসব নির্দেশনার মধ্যে আছে:
১.
মাউশি ও এর অধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে হবে। প্রতিষ্ঠানপ্রধানরা বিষয়টি নিশ্চিত করবেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে এ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠাতে হবে।

২. শিক্ষক-কর্মকর্তার গাড়ির মাসিক জ্বালানি প্রাপ্যতা ২০ শতাংশ হ্রাস করতে হবে।

৩. যেসব সভা-অনুষ্ঠান অনলাইনে করা সম্ভব, সেসব অনুষ্ঠান সশরীরে আয়োজন পরিহার করতে হবে।

৪. যেসব কর্মকর্তাদের রুমে এসি আছে, সেসব এসি ২৬ ডিগ্রি সেলসিয়াসে চালাতে হবে।

উল্লেখিত নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সঠিকভাবে করা হচ্ছে কি না, তা তদারকির জন্য প্রত্যেক অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং টিম গঠন করতে হবে। তদারকিপূর্বক একটি সাশ্রয়ী প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS