বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

স্ট্যান্ডার্ড চার্টার্ড এশিয়ামানি সেরা ব্যাংক অ্যাওয়ার্ড পেলো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৩৭ Time View

অর্থনৈতিক ক্ষমতায়ন ও বৃহৎ আর্থিক অন্তর্ভুক্তির উপর মনোনিবেশ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য এশিয়ামানি সেরা ব্যাংক অ্যাওয়ার্ড-২০২২ জিতেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ নিয়ে ব্যাংকটি টানা ৬ষ্ঠ বারের মতো ‘সেরা আন্তর্জাতিক ব্যাংক’ পুরস্কার পায়।

রোববার (২৪ জুলাই) ব্যাংকের পাঠানো এক সংবিজ্ঞপ্তিতে এ খবর পাওয়া যায়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, গত বছর নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে সফল হয়েছি এবং সকলের দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা প্রদর্শনের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছি।

স্ট্যান্ডার্ড চার্টার্ড পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,তাদের সাহস, সংকল্প ও কর্মক্ষমতা আমাদের ধারাবাহিকভাবে সাহসী পদক্ষেপ নিতে এবং সেবামূলক কাজগুলো করতে অনুপ্রাণিত ও সাহায্য করেছে। এই অর্জন তারই প্রমাণস্বরূপ। আমাদের উপর বছরের পর বছর ধরে আস্থা অব্যাহত রাখায় ব্যাংকের সকল গ্রাহক, নিয়ন্ত্রক, কমিউনিটিস এবং অন্যান্য সকল স্টেকহোল্ডারদের প্রতি আমি কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS