1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ সাকিবের

  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৬.২৩ পিএম
  • ১৯৫ Time View

চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ ও ছবি ব্যবহার করার অভিযোগে মোবাইল অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার (২৪ জুলাই) সাকিবের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আশরাফুল হাদী ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে ৭ দিনের আলটিমেটাম দিয়ে বলা হয়েছে, এ সময়ের মধ্যে বাংলালিংক ও যমুনা ব্যাংকের এটিএম বুথসহ বিভিন্ন জায়গায় জাতীয় টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ছবি প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেই সঙ্গে ইমেজ ক্ষুণ্ন করায় প্রতিষ্ঠান দুটোর কাছ থেকে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলা হয়েছে।

জানা যায়, সাকিব আল হাসানের ব্র্যান্ড ইমেজটি নিজেদের ব্যবসায়িক কাজে সীমিত ব্যবহারের জন্য টেলিকম কোম্পানি বাংলালিংকের সঙ্গে ২০১৪ সালের ২১ জানুয়ারি চুক্তি হয়। এটা ২০১৬ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ব্যবহার করতে পারবে। কিন্তু এরপরও প্রতিষ্ঠানটি সাকিবের ব্র্যান্ড ছবি ব্যবহার করছে। এর প্রেক্ষিতে আইনি নোটিশ পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com