শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৮৩ Time View

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ‘অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২২’ ডিজিটাল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অনুষ্ঠিত হয়। 

শনিবার (২৩ জুলাই) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভায় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক কে. এ. এম. মাজেদুর রহমানও ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মাওলানা শাহেদ রহমানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 

সভায় বিভিন্ন বিষয়ে আরো বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও মিঞাকামরুল হাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, ইমতিয়াজ ইউ. আহমেদ, নাসিম সেকান্দার ও মো.নাজিমউদ্দৌলা এবং ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ। 

ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দো হাসিমু মডারেটরের দায়িত্ব পালন করেন। ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত অর্ধ-বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, ১৩২টি শাখা ও ২টি উপ-শাখার ব্যবস্থাপক-সহ সর্বমোট ২১০০ জননির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 

সভায় আলোচকবৃন্দ চলতি বছরের প্রথমার্ধের ৬ মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা এবং বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS