1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ওয়ালটন ১১তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৮.৩৩ পিএম
  • ১৭৮ Time View

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার (২৩ জুলাই) থেকে শুরু ‘ওয়ালটন ১১তম জাতীয় সার্ভিসেস (পুরুষ ও মহিলা) কুস্তি প্রতিযোগিতা-২০২২।’ তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা ২৫ জুলাই শেষ হবে।

শনিবার প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বিভিন্ন ওজন শ্রেণির কুস্তিগীরদের ওজন নেওয়া হবে। আর রোববার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রতিযোগিতা। একইদিন প্রতিযোগিতার উদ্বোধন হবে। আর পরদিন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ। তিনি আরও জানান এই প্রতিযোগিতা ১৯ জুলাই শুরু হওয়ার কথা থাকলেও টেকনিক্যাল কারণে তিনদিন পিছিয়ে যায়।

প্রতিযোগিতায় মোট ৪টি সার্ভিসেস দল অংশ নিবে। তবে অন্যদের জন্যও প্রতিযোগিতাটি উন্মুক্ত রয়েছে। দলগুলো হলো— বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিযোগিতার পুরুষ ও মহিলা উভয় বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ (পুরুষ ও মহিলা উভয়)  দল ট্রফি পাবে। এ ছাড়া প্রতিযোগিতার প্রতিটি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে রাইজিংবিডি.কম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com