1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

রুদ্ধশ্বাস জয় ভারতের

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৪.২৪ পিএম
  • ১২৮ Time View

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ৫৪ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। এমন সমীকরণ থেকে শেষ ৬ বলে ১৫ রান প্রয়োজন ছিল ক্যারিবীয়দের। প্রথম পাঁচ বলে ১০ রান নেয়ার পর জিততে হলে শেষ বলে ৫ রান করতে হতো। সেই সমীকরণ মেলাতে পারেননি রোমারিও শেফার্ড। শেষ বলের রোমাঞ্চকর এই ম্যাচে ৩ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন শাই হোপ। তবে আরেক ওপেনার কাইল মেয়ার্স এদিন দুর্দান্ত ছিলেন। ৬৮ বলে ৭৫ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর শামারা ব্রুকস আর ব্রেন্ডন কিংও দারুণ খেলেছেন।

মিডল অর্ডার ব্যাটারদের কল্যাণে জয়ের পথেই হাঁটছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে নিকোলাস পুরান আর রভম্যান পাওয়েল হতাশ করেন ক্যারিবিয়ান সমর্থকদের। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। আর পাওয়েল ফিরে গেছেন শুরুতেই। এরপর শেষদিকে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়েছেন আকিল আর শেফার্ড। বিশেষ করে শেফার্ডের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করে ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান তোলে তারা। শেফার্ড অপরাজিত ছিলেন ২৫ বলে ৩৯ রান করে আর আকিলের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৩২ রান।

এই ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মোহাম্মদ সিরাজ। তিনি ৫৭ রানের বিনিময়ে শিকার করেছেন ২ উইকেট। পাশাপাশি শার্দুল ঠাকুর এবং যুবেন্দ্র চাহালও দুটি করে উইকেট শিকার করেছেন। প্রথম ওয়ানডেতে ৩ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

এর আগে পোর্ট অব স্পেনে টস হেরে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে একশো পার হয় ভারত। মাত্র ৩ রানের জন্য এদিন সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন শিখর ধাওয়ান। ভারতের অধিনায়ক হিসেবে এটি তার প্রথম সেঞ্চুরি হতে পারতো। এদিন হাফ সেঞ্চুরি পেয়েছেন টপ অর্ডারের তিন ব্যাটারই। শেষ দিকে ভালো ফিনিশিং করেছেন দীপক হুদা আর আক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান তোলে ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৪ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার ছিলেন গুদাকেশ মোতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com