1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Title :
ঢাকায় নকিুঞ্জতে আইএফআইসি ব্যাংকরে এটএিম বুথরে আনুষ্ঠানকি উদ্বোধন রাসুল (সা.)-এর অবমাননা আর বরদাশত করা হবে না: শাপলা চত্বরের স্মরণসভায় ইনসাফ গার্ড সভাপতি খান রায়হান সিলেট জুড়ে এপ্রিল মাসে সড়কে ঝরল ১৫ প্রাণ ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত মাধবপুরে মহাসড়কের পাশে জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভুগান্তিতে সেবাগ্রহীতারা রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ অর্থ ফেরতের দাবিতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছে গ্রাহকরা ঐতিহাসিক শাপলা চত্বর দিবস আজ, নানা কর্মসূচি বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, কমলো ১% এর বেশি

সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি

  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৩.৫৬ পিএম
  • ৩৯০ Time View

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রায় ঘোষণার জন্য আগামী ৩১ জানুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।

যুক্তিতর্ক শুনানি শেষে বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেন।

এর আগে গত রোববার মামলাটির যুক্তিতর্কের প্রথম দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম, আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর, আইনজীবী মোহাম্মদ মোস্তফা, আইনজীবী মোজাফফর আহমদ, আইনজীবী জিয়াউদ্দীন প্রমুখ আদালতে যুক্তিতর্ক তুলে ধরেন। পরে আসামি এপিবিএন এর বরখাস্ত হওয়া তিন সদস্যের পক্ষে আইনজীবী মোহাম্মদ জাকারিয়া এবং এই মামলায় আসামি হওয়া পুলিশের তিন সোর্সের পক্ষে আইনজীবী শামসুল আলম তাদের যুক্তিতর্ক শুরু করেন। গত সোমবার অপরাপর আসামিদের পক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেন।

গত বছরের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। পরে ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র‍্যাব।

একই বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com