1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

রইলো না রবির পৌষ মাস

  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২, ৭.০৯ পিএম
  • ২০৯ Time View

গ্রামীণফোনের সিম বিক্রি বন্ধের ঘোষণায় পৌষমাস দেখেছিলো রবি অজিয়াটা লিমিটেডের শেয়ার। কিন্তু পৌষমাস বেশিদিন রইলো না রবির শেয়ারে। কোম্পানিটির শেয়ারের লেনদেনে আবারও নেমে এসেছে ধীরগতি। কয়েকদিন আগেও যে কোম্পানির শেয়ারে বিক্রেতা ছিল না, সেই কোম্পানির শেয়ার এখন ক্রেতা-শূন্য হয়ে পড়ছে। লেনদেনের মাঝখানে উধাও হয়ে যাচ্ছে কোম্পানিটির শেয়ারের ক্রেতা।

এদিকে প্রায় প্রতিদিনই দর হারাচ্ছে কোম্পানিটির শেয়ার। আজ বুধবার (২০ জুলাই) নিয়ে টানা ৯ দিন দরপতন হয়েছে কোম্পানিটির শেয়ারের।

গত ২৯ জুন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের সিম বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা ঘোষণা করার প্রভাব পড়ে পুঁজিবাজারে। এই সিদ্ধান্তের ফলে গ্রামীণফোনের ব্যবসা সম্প্রসারণ ব্যাহত হবে এমন আশংকায় কমে যায় কোম্পানিটির শেয়ারের দাম। অন্যদিকে গ্রামীণের সিম বিক্রি বন্ধ থাকলে রবিসহ অন্য অপারেটরগুলোর গ্রাহক বাড়ানোর সুযোগ তৈরি হবে-এমন সম্ভাবনায় চাঙ্গা হয়ে ওঠে রবির শেয়ার। এই সিদ্ধান্তের পর টানা চারদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবির শেয়ারের দাম ছিল উর্ধমুখী। এই সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে ২৮ টাকা ৬০ পয়সা থেকে ৩৭ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। মাত্র চার দিনে শেয়ারটির দাম বাড়ে প্রায় ৩০ শতাংশ। কিন্তু এরপর থেকেই চলতে থাকে মূল্য সংশোধন। পরবর্তী ৯ দিনে শেয়ারটি দর কমেছে প্রায় ১৭ শতাংশ। তবে দর বৃদ্ধির গ্রহণযোগ্য সীমার চেয়ে দর হ্রাসের গ্রহণযোগ্য সীমার হার অনেক কম হওয়ায় দর পতনের তীব্রতার প্রকৃত প্রতিফলন ঘটেনি।

ডিএসই হতে পাওয়া তথ্যমতে আজ বুধবার (২০ জুলাই) রবির শেয়ারের শেষ লেনদেন হয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়। যা গতদিনের তুলনায় ১ দশমিক ৮৮ শতাংশ বা ৬০ পয়সা কম।

বিশ্লেষকদের মতে, বিটিআরসির সিদ্ধান্তের পর অনেকটা হুজুগের কারণে অনেক বিনিয়োগকারী রবির শেয়ারে অনেক বেশি মাত্রায় ঝুঁকে পড়েন। তাতে শেয়ারটির দাম অল্প সময়ে এতটা বেড়ে যায়। কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ অন্য বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেন। রবির টার্নওভারের বিপরীতে মুনাফার হার অনেক কম হওয়ায় গ্রাহক সংখ্যা কিছু বাড়লেও বাস্তবে কোম্পানিটির মুনাফার প্রবৃদ্ধি কতটা হবে তা নিয়ে সন্দেহ আছে। এ কারণে পড়ে গেছে শেয়ারটির দাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com