1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

বিডি ল্যাম্পস দরপতনের শীর্ষে

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৪.৫৫ পিএম
  • ১৬১ Time View
Bd-Lamps

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বিডি ল্যাম্পস লিমিটেড। আজ  শেয়ারটির দর ৫ টাকা ৪০ পয়সা বা ২ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ২৬৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৫৭ বারে ৭০ হাজার ৯২৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।

জিকিউ বলপেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা  বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৭  টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

রহিমা ফুড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর  ৫ টাকা ২০ পয়সা বা ২ শতাংশ  কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫৪ টাকা ৯০ পয়সা লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- কে অ্যান্ড কিউ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, লিবরা ইনফিউশন, সী পার্ল বীচ, ইস্টার্ণ ইন্স্যুরেন্স ও বে-লিজি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com