1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট মজলুম জননেতার দর্শনের জীবন্ত স্মারক; টাঙ্গাইলে দূরদুরান্তের মানুষের থাকা-খাওয়ার ভরসা ঐতিহাসিক মুসাফিরখানা ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ‘জনগণ আর কখনও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না’: স্পিকার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রানার অটোমোইলস

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৪.৪৫ পিএম
  • ১৯০ Time View

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোরে প্রাইভেট কারে করে কুড়িগ্রাম থেকে স্ত্রীকে নিয়ে ঢাকায় ফিরছিলেন শোভন। পথে শাজাহানপুরের নয়মাইল নামক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রাইভেট কার ও হাইসের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত হন শোভন ও তার স্ত্রী। হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শোভনের মাথায় মোট ১১টি সেলাই দেওয়া হয়েছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।

শোভনের বাবা ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন বলেন, জানতে পেরেছি তার মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের দুই বছর মেয়াদী কেন্দ্রীয় নির্বাহী সংসদকে নেতৃত্ব দেওয়ার জন্য রেজওয়ানুল হক চৌধুরী শোভন সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এক বছর গড়াতেই অভিযোগ ও অনিয়মের কারণে তাকে সরে যেতে হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com