শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

সিম বন্ধ, বাংলালিংককে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৭৮ Time View

কোনো কারণ দর্শানো ছাড়াই পিআরএলে (অবসর উত্তর ছুটি) থাকা অতিরিক্ত আইজিপি ড. নাজিবুর রহমানের ব্যবহৃত মোবাইল সিম বন্ধ করে দেওয়ার ঘটনার ব্যাখ্যা চেয়ে মোবাইল ফোন অপারেটর বাংলালিংককে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৭ জুলাই) নাজিবুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফ এ নোটিশ পাঠান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলালিংকের সিও এবং ম্যানেজিং ডিরেক্টরকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ৮ জুলাই থেকে ড. নাজিবুর রহমানের ব্যবহৃত বাংলালিংকের মোবাইল সিম কোনও কারণ ছাড়াই ব্লক করে দেওয়া হয়। তিনি বাংলালিংক ও বিটিআরসির সঙ্গে যোগাযোগ করেও সিম চালু করতে ব্যর্থ হন। পরে ১৪ জুলাই দুপুরে সিমটি সচল করা হয়। অথচ কোনও কারণ ছাড়া যেকোনো ব্যক্তির মোবাইল সিম এক মুহূর্তের জন্যও বন্ধ রাখতে পারে না কর্তৃপক্ষ। ফলে ড. নাজিবুর রহমানের সিমটি ৭ দিন ধরে বন্ধ রেখে তার মৌলিক নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। সিম বন্ধ থাকার কারণে তার ব্যক্তিগত ও অফিসিয়াল কাজে বিঘ্ন ঘটেছে।

তাই সাতদিন ধরে কি কারণে সিমটি বন্ধ রাখা হয়েছিল আগামী ২১ জুলাইয়ের মধ্যে তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। তবে ব্যাখ্যা না দিলে বাংলালিংকের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS