1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

ধর্ম অবমাননার অভিযোগে নড়াইলের সেই কলেজছাত্র গ্রেফতার

  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ১১.৫৪ এএম
  • ১৯৫ Time View

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার সেই কলেজছাত্রকে (২০) গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) রাতে তাকে খুলনা থেকে গ্রেফতার করে পুলিশ।

রোববার (১৭ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, অভিযুক্ত কলেজছাত্রকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ জুলাই) বিকালে লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার এক কলেজছাত্র ধর্মকে কটূক্তি করে ফেসবুকে একটি পোস্ট দেন বলে স্থানীয়দের অভিযোগ। এটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ লোকজন দিঘলিয়া বাজারে একটি বাড়িতে অগ্নিসংযোগ ও দুটি বাড়ি ভাঙচুর করা হয়। সেইসঙ্গে তিনটি মন্দিরে হামলার ঘটনা ঘটে। পরে দিঘলিয়া বাজারে ও সাহা পাড়ায় রাত ৯টা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায় পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

দীঘলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য প্রভাত কুমার ঘোষ বলেন, আকাশ সাহার ফেসবুকে বিতর্কিত মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বাড়িঘরে ভাঙচুর ও মন্দিরে হামলা করেছে। একটি বাড়িতে আগুন দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com