1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বিশ্বকাপে জিম্বাবুয়ে, চূড়ান্ত অস্ট্রেলিয়া বিশ্বকাপের ১৬ দল

  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১২.১২ পিএম
  • ২৩৫ Time View

ক্রিকেট পরাশক্তি থেকে ক্রমশ নিচের দিকে নামতে নামতে যেন হারাতেই বসেছিল জিম্বাবুয়ে। অবশেষে দীর্ঘ ৬ বছর পর কোনো বিশ্বকাপ আসরের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে। এবার সুযোগ মিলেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার।

জিম্বাবুয়ের সঙ্গে একইদিনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। এতেই চলতি বছর অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া আসরের পূর্ণ ১৬টি দল চূড়ান্ত হয়েছে।

শুক্রবার কোয়ালিফায়ারের সেমিফাইনালে জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউ গিনির, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র। ১৯৯ রানের পুঁজি নিয়ে জিম্বাবুয়ে ২৭ রানে হারায় পাপুয়া নিউ গিনিকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডস ৭ উইকেটের জয় পায়। আগেই নির্ধারিত ছিল, দুই ফাইনালিস্ট পাবে বিশ্বকাপের টিকিট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এই আসরে সরাসরি খেলবে ৮টি দল- স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, আফগানিস্তান ও বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে ৮-এর নিচে থাকায় উইন্ডিজ ও শ্রীলঙ্কাকে প্রথম রাউন্ড খেলতে হবে স্কটল্যান্ড, নামিবিয়া, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

গত বিশ্বকাপে শীর্ষ দশে থাকায় স্কটল্যান্ড ও নামিবিয়া প্রথম রাউন্ড নিশ্চিত করেছিল আগেই। বাছাইপর্ব থেকে নিশ্চিত হয়েছিল আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতও। সবশেষ নিশ্চিত হল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের অন্তর্ভুক্তি।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হবে আগামী ১৬ অক্টোবর, যার পর্দা নামবে ১৩ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। এবারও মোট ১৬টি দল বিশ্বকাপে অংশ নিচ্ছে, যেখানে বাংলাদেশসহ ৮টি দল সরাসরি মূল পর্বে খেলবে। বাকি ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতি গ্রুপ থেকে দুটি করে দল অংশ নেবে মূল পর্বে, বাকি ৮ দলের সাথে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com