1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পদ্মায় পানি বৃদ্ধি দৌলতদিয়া ঘাটে প্রায় ৪কিলো যানযট

  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৯.২৫ পিএম
  • ২৪৪ Time View

রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসানঃ কয়েক দিন ধরে পানি বৃদ্ধির কারণে পদ্মায় তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এ কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় চার কিলোমিটার সড়ক জুড়ে ট্রাকের সারি তৈরি হয়েছে। তবে কোরবানির পশুবাহী ট্রাকগুলো ও যাত্রীবাহি বাসগুলোকে আগে পার করা হচ্ছে, এতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, পদ্মা সেতু চালু হবার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহনের সংখ্যা কমেছে। গত মাসের ২৫ তারিখের পর থেকে ঘাটে চাপ একদমই কম। যানবাহনগুলো এখন সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় না।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যানবাহনগুলোর সারি দেখা যায়। সিরিয়ালে থাকা যানবাহনগুলোর মধ্যে অপচনশীল পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি দেখা গেছে। কোরবানির পশুবাহী ট্রাকগুলো ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠে যেতে দেখা গেছে।

ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকা পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। নদী পার হওয়ার অপেক্ষায় মহাসড়কে প্রায় ৩ শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছে আটকে থাকা মাগুরা থেকে আসা ট্রাকচালক শহিদুল আলম বলেন, পাট নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছি। কিন্তু ঘাট এলাকায় এসে প্রায় দুই ঘণ্টা ধরে রোদের মধ্যে মহাসড়কে আটকে আছি। আর কতক্ষণ এভাবে রোদের মধ্যে মহাসড়কে আটকে থাকতে হবে বলতে পারছি না। ভেবেছিলাম পদ্মা সেতু চালু হয়েছে, এখানে চাপ কম থাকবে। ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠতে পারব আশা করেছিলাম, কিন্তু তা আর পারলাম না। স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় আমাদের ভোগান্তি বেড়েছে।

কুমারখালি থেকে ঢাকার গাবতলীগামী পশুবাহী ট্রাকচালক ফরিদ হোসেন বলেন, গতবারের মতো এবার ঘাটে ভোগান্তি পোহাতে হয়নি। গত বছর ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকে থেকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। কিন্তু এবার ঘাট এলাকায় এসে সরাসরি ফেরির নাগাল পেয়েছি। গরুর গাড়ি আগে ফেরিতে উঠতে দেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

কিন্তু গত দুই দিন ধরে পদ্মার পানি বৃদ্ধিতে নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দিগুণ সময় লাগছে নদী পার হতে। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হচ্ছে। তবে গরুর ট্রাক, যাত্রীবাহী বাস ও কাঁচামালবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। বর্তমানে এই নৌপথে ২১টি ফেরির মধ্যে ১৯টি ছোট-বড় ফেরি চলাচল করছে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com