1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের জন্য তিনজনকে বেঁছে নিয়েছে আইসিসি

  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ১০.৫৯ এএম
  • ১৯০ Time View

পারফরম্যান্সের ভিত্তিতে জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের জন্য তিনজনকে বেঁছে নিয়েছে ইন্টারন্যাশনা ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেরা হওয়ার দৌড়ে রয়েছেন জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল ও জো রুট।

চলতি বছর সাদা পোশাকে ক্যারিয়ারের সেরা ফর্ম কাটাচ্ছে রুট। এরই মধ্যে তিনি ১০ হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁয়েছেন। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩৯৬ রান করেছেন তিনি। এই রান তোলার পথে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন রুট। লর্ডসে সর্বোচ্চ ১১৫ রানের ইনিংসের পর ট্রেন্ট ব্রিজে তার ব্যাট থেকে এসেছে ১৭৬ রানের দারুণ আরেকটি ইনিংস।

এমন পারফরম্যান্সের ফলেই জুন মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই ইংলিশ ব্যাটার। রুটের সতীর্থ বেয়ারস্টোও দারুণ ফর্মে রয়েছে। কিউইদের বিপক্ষে সিরিজে তিনি করেছেন ৩৯৪ রান। যার মধ্যে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি রয়েছে। ট্রেন্ট ব্রিজে মাত্র ৭৭ বলে সেঞ্চুরি তুলে ইংল্যান্ডের জয়ের নায়কও হয়েছেন তিনি। এমন ইনিংসের পর হেডিংলিতে তার ব্যাট থেকে আসে ১৫৭ বলে ১৬২ রানের আরেকটি ইনিংস।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ হলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ড্যারেল মিচেল। তিনি মোট ৫৩৮ রান করেছেন। এমন পারফরম্যান্সে সিরিজের সর্বোচ্চ রানেরও মালিক হয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটার হিসেবে টানা তিন সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন মিচেল। ট্রেন্ট ব্রিজে তার ব্যাট থেকে এসেছিল সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com