1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা বটিয়াঘাটা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সির বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ চুয়াডাঙ্গায় নতুন ৪৫ জন সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ জামায়াতের সংবাদ সম্মেলন বিগত ১৩ বছরে ৭২,৭৩৬ টি সড়ক দুর্ঘটনায় ১,২৫,৪০৫ জন নিহত ১,৭৬,২৪৯ জন আহত; বিগত সরকারের ভুলনীতি সড়কে দুর্ঘটনা বাড়িয়েছে – যাত্রী কল্যাণ সমিতি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বিআইএফসি

আইপিও’র অর্থ বিকল্প খাতে ব্যবহারের সম্মতি পেয়েছে বিডি থাই ফুড

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২, ৬.৩৬ পিএম
  • ৩১২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (ইজিএম) অর্থ বিকল্প খাতে ব্যবহারের সম্মতি পেয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সম্মতি জানায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে গত ৯ মে বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠিত করে।

কোম্পানিটি জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির প্রসপেক্টাসে ২ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার টাকা অনুমোদন করেছিল।

এই টাকার মধ্যে কোম্পানিটি ৮৪ লাখ ৫৭ হাজার ৪৯৮ টাকা ওয়ান রোটারি ওভেন অ্যান্ড প্যাকিং মেশিন সলুশনের জন্য ব্যয় করবে। কোম্পানিটি এই মেশিন চীনের সাংহাই মেঘাও ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি থেকে কিনবে।

এছাড়া কোম্পানিটি ১৮ কোটি ৫৭ হাজার ৬০০ টাকায় আরেকটি রোটারি ওভেন কিনবে। এই ওভেনটি চীনের সাংহাই ইয়াজিন মেশিনারি থেকে আমদানির পরিবর্তে ইন্ডিয়ার সি.এস অ্যারোথার্ম প্রাইভেট লিমিটেড থেকে আমদানি করবে।

কোম্পানিটি আরও জানায়, দুই সেট মোল্ড পার্টস ৫১ লাখ ৭৭ হাজার ২০০ টাকায় চীনের গুংওয়াজ হুওয়ান প্রেসিশিয়ান মেশিনারি কোম্পানি লিমিটেড থেকে কিনবে। অন্য আরেক মোল্ড সেট পার্টস ৮ লাখ ৬০ হাজার টাকায় চীনের তাইজো হংইয়ান সিকা মোল্ড কোম্পানি থেকে আমদানি করা হবে।

কোম্পানিটি  অবশিষ্ট ১ কোটি ২১ লাখ ২২ হাজার ৭০২ টাকা বিভিন্ন যন্ত্রপাতি যেমন-২৫০ কেভিএ ডিজেল জেনারেটর,৫০০ কেজি বয়লার কেনার কাজে ব্যয় করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com