1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Title :
বীরগঞ্জে ৫ মাদক সম্রাট গ্রেফতার শ্রম সচিব-কে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ইতিহাসে প্রথম, এডিপির আকার ছাড়াচ্ছে ৩ লাখ কোটি টাকা চুয়াডাঙ্গায় জন্ম সনদ জালিয়াতি প্রস্তুতকারী প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাসহ ২ জন গ্রেফতার বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের চেক দিলেন ভৈরবে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নাভানা ফার্মার বিডিং শুরু সোমবার

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২, ১.৫৬ পিএম
  • ২৮৯ Time View

বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে ওষুধ উৎপাদনকারী কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির বিডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির বিডিং শুরু হবে আগামী ৪ জুলাই, সোমবার বিকাল ৫টায়। চলবে ৭ জুলাই,বৃহস্পতিবার বিকাল ৫টা পরযন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৮ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮২৬তম কমিশনের সভা নাভানা ফার্মার বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিধি অনুসারে, বুক বিল্ডিং পদ্ধতির আওতায় কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে।

কোম্পানিটি প্রথমে নিলামের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করবে। যে দামে এসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত শেয়ার বিক্রি শেষ হবে, সেটি হবে এই শেয়ারের কাট-অফ প্রাইস। আর আইপিওতে এই কাট-অফ প্রাইসের চেয়ে ৩০ শতাংশ কম দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেষ বিক্রি শেষ হবার পর কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য আলাদা সময়সূচি ঘোষণা করবে।

নাভানা ফার্মাসিউটিক্যালস পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ নতুন উৎপাদন ভবন নির্মাণ, নতুন ইউটিলিটি ও ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ, সেফালোস্ফোরিন ইউনিটের সংস্কার, আংশিক ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করবে।

গত ১ জুলাই, ২০২১ থেকে ৩১ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৯ পয়সা। গত ৫ বছরে কর পরবর্তী মুনাফার ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫১ টাকা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ০২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী মূল্য ছিল ৪৩ টাকা ৫৩ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির দেওয়া শর্ত, পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com